স্বপ্ননীড় শিশু সদন সম্পর্কে
"জীবিকার জন্য শিক্ষা নয়, জীবনের জন্য শিক্ষা চাই।"
- একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যা শিশুদের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ গড়ে তোলে।
আমাদের কথা
"জীবিকার জন্য শিক্ষা নয়, জীবনের জন্য শিক্ষা চাই।"
ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের একমাত্র চাবিকাঠি সঠিক শিক্ষা। প্রতিটি শিশুর উন্নত জীবন গড়তে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। একটি উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর জীবনের গতিধারার আমূল পরিবর্তন করতে সক্ষম। অভিভাবক-অভিভাবিকাদের সঠিক সিদ্ধান্তের উপরেই নির্ভর করে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ। সঠিক শিক্ষার মাধ্যমে একটি শিশু দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে পারে। জীবনের সাফল্য অর্জনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যাইহোক, এই সমস্ত দিককে সামনে রেখেই আপনাদের এলাকায় মনোরম ও সুন্দর পরিবেশে শিশুদের সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে 'স্বপ্ননীড় শিশু সদন' প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
বর্তমান শিক্ষা ব্যবস্থা সভ্যতার বিকাশে সহায়ক হলেও নৈতিক উন্নতি এবং মানষিক শান্তি প্রদানে ব্যর্থ। আর এই ব্যর্থতার মূল কারণ হল একটি উন্নত শিক্ষা ব্যবস্থার অবর্তমান। বর্তমান যুগে জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিই হচ্ছে শিক্ষার অনিবার্য দাবি। প্রতিযোগিতায় বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেছে নিতে হবে যুগের চাহিদা উপযোগী এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ধারাবাহিকতায় এগিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আর আপনাদের সহযোগিতার মাধ্যমে 'স্বপ্ননীড় শিশু সদন' - কে কালিয়াচকের বুকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করা আমাদের প্রত্যাশা।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য
আমাদের প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্যগুলি যা আমাদেরকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদা করে তোলে
সৃজনশীল শিক্ষকমণ্ডলী
সৃজনশীল, প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বনামধন্য শিক্ষক/শিক্ষিকা দ্বারা আকর্ষণীয় পরিবেশে পাঠদান।
সীমিত ছাত্রসংখ্যা
সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস পরিচালনা এবং ব্যক্তিগত মনোযোগ প্রদান।
নৈতিক মানোন্নয়ন
শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নের বিশেষ ব্যবস্থা এবং চরিত্র গঠনের উপর গুরুত্ব।
উৎসাহমূলক পুরস্কার
ক্লাসে শতভাগ উপস্থিতি, কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহমূলক পুরস্কার ও বৃত্তি প্রদান।
প্রতিকারমূলক ক্লাস
পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিকারমূলক (Remedial) ক্লাসের ব্যবস্থা।
ডিজিটাল ক্লাসরুম
মাল্টিমিডিয়া প্রজেক্টর যুক্ত ডিজিটাল ক্লাস রুম এবং Smart Classroom এর সাহায্যে শিক্ষণীয় বিষয় উপস্থাপন।
আধুনিক সুবিধা
উন্নত আসন ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, শিশু পার্ক, প্রশস্ত খেলার মাঠ এবং আকর্ষণীয় ল্যাব।
সমৃদ্ধ লাইব্রেরি
প্রায় সহস্রাধিক বই সম্বলিত লাইব্রেরী, কম্পিউটার ও বিজ্ঞান বিষয়ের জন্য আকর্ষণীয় ল্যাব।
আবাসিক সুবিধা
আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল এবং উন্নত মানের খাবারের সুব্যবস্থা।
বিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি যা আমাদের শিক্ষাদান পদ্ধতির ভিত্তি
প্রগতিশীল শিক্ষাদান
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে প্রগতিশীল ও যুগোপযোগী শিক্ষাদান নিশ্চিত করা।
সৃষ্টিশীলতা উম্মোচন
শিক্ষার্থীর সৃষ্টিশীল গুনাবলী উম্মোচিত করা ও উৎসাহিত করা।
চরিত্র গঠন
শিক্ষার্থীদের সৎ, পরিশ্রমী, সচেতন ও আদর্শ মানব হিসেবে গড়ে তোলা।
আধুনিক শিক্ষা
শহরের ন্যায় আধুনিক ও উন্নত মানের শিক্ষা প্রদান করা।
শিক্ষা সহায়ক উপকরণ
শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় কলা-কৌশল এবং উপকরণের (TLM) মাধ্যমে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও একাগ্রতা তৈরি করা।
মেধা বিকাশ
শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা।
স্বপ্ননীড় শিশু সদন
কালিয়াচকের বুকে প্রতিষ্ঠিত 'স্বপ্ননীড় শিশু সদন' একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যা শিশুদের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। আমাদের প্রতিষ্ঠান শিক্ষার মাধ্যমে জীবনের সাফল্য অর্জনের গুরুত্বকে স্বীকৃতি দেয়।
আমরা বিশ্বাস করি যে সঠিক শিক্ষা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের একমাত্র চাবিকাঠি। আমাদের লক্ষ্য হল প্রতিটি শিশুকে উন্নত জীবন গড়ার সুযোগ প্রদান করা এবং তাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার ক্ষমতা প্রদান করা।
"জীবিকার জন্য শিক্ষা নয়, জীবনের জন্য শিক্ষা চাই।"
- আমাদের শিক্ষাদর্শন
স্বপ্ননীড় শিশু সদন
একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
